নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র দাখিল
মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিলঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুর ২ টায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টারনিং অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভুইয়ার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। আশা করছি উৎসবমুখর পরিবেশে ভোট হবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, জেলা পরিষদের প্যানেল মেয়র মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌর আ’লীগের সভাপতি শাহজাহান খাঁন বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাবেক জেলা আ’লীগের সদস্য আহসান হাবীব সমির, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি, শাহপুর ইউপি চেয়ারম্যান আবদুল্যাহ খোকন, বদলকোট ইউপি চেয়ারম্যান সোলেমান শেখ, নোয়াখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মানিক, খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, যুগলীগ নেতা সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































